রাজধানীতে বাসা থেকে কলেজছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

১০ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ PM
মানুষের ভিড়

মানুষের ভিড় © সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম বিলায়’ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার একাদশ শ্রেণিতে পড়াশোনা করত। পরিবারের সঙ্গে সে দক্ষিণ বনশ্রীর ওই বাসায় থাকত। দুই দিন আগে তার মা-বাবা হবিগঞ্জে গ্রামের বাড়িতে যান। ঢাকায় সে ও তার বোন ছিলেন।

সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে ফাতেমার বোন বাসার বাইরে যান। ফিরে এসে ফাতেমার গলাকাটা মরদেহ দেখতে পান তিনি। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) ফরেনসিক দল এসেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

ট্যাগ: নিহত
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬