প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হল থেকে ডিভাইসসহ ১৬ জন আটক

০৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:১২ PM
আটকৃতরা

আটকৃতরা © সংগৃহীত

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দিনাজপুরে ডিভাইসসহ ১৬ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ ও প্রশাসন। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র থেকে এসব পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

যেসব কেন্দ্র থেকে ডিভাইসসহ পরীক্ষার্থী আটক করা হয়েছে সেগুলো হলো- ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস হাই স্কুল থেকে ২ জন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ১ জন, কাদের বক্স মেমোরিয়াল কলেজ (বিএম) থেকে ২ জন, দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন, দিনাজপুর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, দিনাজপুর সরকারি মহিলা কলেজ থেকে ১ জন, দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, দিনাজপুর মিউনিসিপাল হাই স্কুল থেকে ১ জন, দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসা থেকে ৫ জন, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ১ জন এবং কেরি মেমোরিয়াল হাই স্কুল থেকে ১ জন।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬