অসামাজিক কার্যকলাপের অভিযোগে গেস্ট হাউজ থেকে তিন নারীসহ ছয়জন গ্রেফতার

০৮ জানুয়ারি ২০২৬, ০২:৫৫ PM
ডিএমপি লোগো

ডিএমপি লোগো © টিডিসি সম্পাদিত

রাজধানীর কলাবাগান থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কলাবাগান থানাধীন ৪০ লেকসার্কাস এলাকার শাহজালাল গেস্ট হাউজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-প্রান্ত গুপ্ত (২৮), পপি রানী (২৫), মো. মশিউর রহমান (২৭), সাদিয়া আফরিন (২৪), মো. হাসান (৩২) এবং জান্নাতুল ফেরদৌস তিশা (২২)।

কলাবাগান থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬-এর ৭৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬