সীমান্তবর্তী এলাকা থেকে ৫০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

০৫ জানুয়ারি ২০২৬, ০২:২৬ AM
ভারতীয় গাঁজা উদ্ধার

ভারতীয় গাঁজা উদ্ধার © টিডিসি ফটো

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে পঞ্চাশ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। রোববার (৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) হরষপুর বিওপির টহলদল সীমান্ত পিলার-২০০০ এমপি থেকে দুইশো গজ ভিতরে রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালায়।
‎
‎অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য এক লাখ পঁচাত্তর হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।
‎
‎সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘আইনানুগ প্রক্রিয়া শেষে গাঁজা ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬