সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে বাঘ

০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩ AM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩ AM
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে বাঘ

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে বাঘ © সংগৃহীত

মোংলার সুন্দরবনের শরকির খাল সংলগ্ন বনের অভ্যন্তরে শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে পড়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকালে বাঘটি উদ্ধারে অভিযান শুরু করবে বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খালপাড়ের সুন্দরবনের ভেতরে শিকারিদের পেতে রাখা ফাঁদে বাঘটি আটকে পড়ে। শনিবার দুপুরের পর খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে ফাঁদে আটকে থাকা বাঘটিকে দেখতে পান। এরপর নিরাপত্তার স্বার্থে শরকির খালপাড় এলাকা কর্ডন করে রাখা হয়েছে, যাতে কোনো সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে না পারে।

তিনি বলেন, খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার বনের ভেতরে বাঘটি ফাঁদে আটকে রয়েছে। বাঘ উদ্ধারের জন্য ঢাকা থেকে বনবিভাগের একজন ভেটেরিনারি সার্জন আনা হচ্ছে। তিনি রোববার সকালে পৌঁছালেই উদ্ধার কার্যক্রম শুরু হবে।

দ্বীপন চন্দ্র দাস আরও বলেন, বাঘটি উদ্ধারে ট্যাংকুলাইজার ব্যবহার করা হবে। গুলির মাধ্যমে ট্যাংকুলাইজার বাঘের শরীরে প্রবেশ করানো হবে। ট্যাংকুলাইজার দেওয়ার পর বাঘটি প্রায় আধা ঘণ্টা অচেতন থাকবে। এ সময় সেটিকে ফাঁদ থেকে মুক্ত করা হবে। বাঘটি যদি অন্য কোনো আঘাতে অসুস্থ হয়ে থাকে, তাহলে উদ্ধার করে লোহার খাঁচায় বন্দি করে খুলনা অথবা ঢাকার বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9