দেশে এক প্রেমিক, বিদেশে আরেক—আপত্তিকর ভিডিও, অতঃপর...

০১ জানুয়ারি ২০২৬, ০৬:১২ PM
ঘটনায় জড়িত ছয়জন গ্রেফতার

ঘটনায় জড়িত ছয়জন গ্রেফতার © সংগৃহীত

রাজধানীর টঙ্গী পূর্ব থানা এলাকায় সংঘটিত একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইজিবাইকও উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে ডিবি ওয়ারী বিভাগের একটি দল, নারায়ণগঞ্জ ও টঙ্গী পূর্ব থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- তাসলিমা আক্তার (১৮), সৌদি আরবপ্রবাসী আরাফাত হোসেন (২২), মো. সাকিব খান (২২), নয়ন মিয়া (২২), নুরুজ্জামান শ্যামল (২০) ও রাকিব মিয়া (২২)।

ডিবি সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের বাসিন্দা তাসলিমা আক্তারের সঙ্গে ভিকটিম আল আদিয়াত সায়রের (১৭) প্রেমের সম্পর্ক ছিল। এ সময়ে ভিকটিম গোপনে তাসলিমার আপত্তিকর ছবি ধারণ করে এবং পরবর্তীতে কয়েকজন বন্ধুর কাছে তা শেয়ার করে। পরে তাসলিমার সঙ্গে সৌদি প্রবাসী আরাফাত হোসেনের নতুন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি জানার পর আরাফাত হোসেন তাসলিমাকে ধৈর্য ধরতে বলে এবং দেশে এসে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়। পরিকল্পনা অনুযায়ী আরাফাত হোসেন ২ নভেম্বর দেশে ফিরে আসে। 

পরদিন ৩ নভেম্বর তাসলিমা আক্তার ভিকটিমকে নিয়ে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় ঘুরতে যায়। সেখান থেকে তারা গাজীপুরের উলুখোলা এলাকায় গেলে হুজাইফা ও ইজি বাইক চালক রাকিব তাদের রিসিভ করে। রাত আনুমানিক আটটার দিকে ইজি বাইকে জিএমপি’র পূবাইল থানাধীন বিন্দান রোডে প্রবেশ করার পর রাকিব ও আরাফাত ভিকটিমের গলা টিপে ধরে এবং শ্যামল, হুজাইফা, নয়ন ও রাজ ভিকটিমের হাত-পা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর ভিকটিমের লাশ ইজি বাইকে করে ঘোড়াশাল-টঙ্গী মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

আরও জানা যায়, বাদী জনৈক মিজানুর রহমান বিজ্ঞ আদালতে একটি নালিশী পিটিশন দাখিল করেন এবং আদালতের নির্দেশক্রমে কদমতলী থানায় মামলাটি রুজু হয়। পরবর্তীতে গত ২৬ নভেম্বর গোয়েন্দা (ওয়ারী) বিভাগ মামলাটির তদন্তভার গ্রহণ করে। তদন্তভার গ্রহণের পর গোয়েন্দা পুলিশ প্রযুক্তিগত সহায়তায় ৩১ ডিসেম্বর  নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক দুপুর সাড়ে ১২টায় ভিকটিমের প্রেমিকা তাসলিমা আক্তারকে গ্রেফতার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাসলিমা আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ও আরও তথ্য প্রদান করে। তার  তথ্যের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি চৌকস টিম টঙ্গী পূর্ব থানা এলাকায় ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে আরও পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়।

ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9