কুড়িগ্রামে জমি-সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুড়িগ্রামে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেল এক বৃদ্ধের। সীমানা নির্ধারণকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তার মৃত্যু হয়। একই ঘটনায় নিহতের ছেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন সকালে সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস (৬৫)। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়পার্ক গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক মাস ধরে তছিমুদ্দিনের দুই ছেলে আব্দুল কুদ্দুস ও মাহাবুরের মধ্যে প্রায় ১০ শতাংশ জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে ওই জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাহাবুর, তার ছোট ভাই মান্নানসহ পরিবারের কয়েকজন সদস্য দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আব্দুল কুদ্দুসের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে গেলে তার ছেলে রাসেলও গুরুতর আহত হন।

আহত অবস্থায় আব্দুল কুদ্দুস ও তার ছেলে রাসেলকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে আব্দুল কুদ্দুস মারা যান। তার ছেলে রাসেল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছেন পরিবার। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।’

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9