নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ PM
আটপাড়া থানা

আটপাড়া থানা © সংগৃহীত

নেত্রকোনার আটপাড়া উপজেলায় পূর্ববিরোধের জেরে স্থানীয় দুই প্রভাবশালী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের পার্শ্ববর্তী মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার সুখারি ইউনিয়নের করাদ্দুব গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের ইকবাল হোসেন ও স্থানীয় কাছু মিয়া গ্রপের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এর জেরে আজ বুধবার সকালে গ্রামের সামনে ধানক্ষেতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপেরই কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

এদিকে খবর পেয়ে আটপাড়া থানার পুলিশ, উপজেলা প্রশাসনসহ সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহত ব্যক্তিরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আটপাড়া থানার ওসি মো. জুবায়দুল আলম আজ বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬