ফুলপুরের সাবেক এমপি সারোয়ার কারাগারে

২১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ PM
সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ার

সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ার © সংগৃহীত

ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ারের আগাম জামিন আবেদন নাকচ করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন, যা স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রবিবার  (২১ ডিসেম্বর) দুপুরে শাহ্ শহীদ সারোয়ার আদালতে আগাম জামিন নিতে গেলে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিফাতউল্লাহ তার জামিন নামঞ্জুর করেন। 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান সুজন জানান, শাহ্ শহীদ সারোয়ারের বিরুদ্ধে গত আগস্টে নালিতাবাড়ী উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদালতে আগাম জামিন নিতে হাজির হন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত পুলিশের উপস্থাপনে বর্তমান পরিস্থিতি বিবেচনায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

শাহ্ শহীদ সারোয়ার ময়মনসিংহ-২ আসনে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মরহুম এম. শামছুল হককে পরাজিত করে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তৎকালীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফুলপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হন। পরবর্তীতে ২০১৮ সালের সংসদ নির্বাচনেও বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হন। গত সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হলে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার এলাকায় গুঞ্জন রয়েছে।

ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬