প্রথম আলো-ডেইলি স্টার ভবনে হামলা-অগ্নিসংযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ AM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ AM
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ভবন

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ভবন © সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উত্তেজিত জনতা এসব হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কয়েকশ বিক্ষোভকারী কারওয়ান বাজারের সিএ ভবনে অবস্থিত প্রথম আলো কার্যালয়ে হামলা চালায়। তারা ভবনের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন তলায় ভাঙচুর শুরু করে। এ সময় আসবাবপত্র, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র জানালা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। পরে সেগুলো স্তূপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীরা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা পর্যন্ত অবস্থান নিয়ে তাণ্ডব চালায়।

একই সময় পাশের ডেইলি স্টার সেন্টারেও বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। ভবনটির কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে তারা আসবাবপত্র ও নথিপত্র বের করে এনে ভবনের সামনে অগ্নিসংযোগ করে। আগুনের তীব্রতা ও ধোঁয়ায় পুরো কারওয়ান বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।

নিকডু-চমেকের ডায়ালাইসিস সেবা: স্যান্ডোরের সঙ্গে চুক্তির মে…
  • ১০ নভেম্বর ২০২৬
পাবিপ্রবিতে পুনঃভর্তির টাকা আত্মসাতের অভিযোগ ল্যাব টেকনিশিয়…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
  • ১০ নভেম্বর ২০২৬
কেইনের বদলে এমবাপ্পেকে টেনে কী ভুল করেছিল রিয়াল মাদ্রিদ?
  • ১০ নভেম্বর ২০২৬
জিয়া-খালেদা-তারেককে নিয়ে কটূক্তি করে লিখেছিলেন বই, বিধি লঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
আশেক মাহমুদ কলেজে ছাত্রদলের উদ্যোগে সরানো হলো সকল ব্যানার
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950