স্মৃতিসৌধে ফুল দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ AM
শেখ শিমন

শেখ শিমন © সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে শেখ শিমন (২১) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

আটক শেখ শিমন সাভারের আশুলিয়ার পাবনারটেক ক্লাব এলাকার আব্দুল আলিম শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।

জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে। তাদের মধ্য থেকে শিমন নামে এক যুবককে আটক করা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা পরে জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬