ভ্যান থেকে নামিয়ে নির্জন স্থানে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চালকের বিরুদ্ধে

১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ AM
গ্রেপ্তারকৃত ভ্যানচালক

গ্রেপ্তারকৃত ভ্যানচালক © সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে ভ্যানে করে মাদ্রাসায় যাওয়ার সময় এক ছাত্রাকে ধর্ষণের অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। অভিযুক্ত ভ্যান চালক শাকির হোসেন (৩৬) কে রবিবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। শাকির হোসেন উপজেলার হাসানপুর গ্রামের জাফের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  মাদ্রাসাছাত্রী ঝাউদিয়া একটি মাদ্রাসায় আবাসিক হোস্টেলে থেকে লেখাপড়া করে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে শাকির হোসেনের ভ্যানযোগে ওই ছাত্রী মাদ্রাসায় যাচ্ছিল। পথে ভ্যান থেকে নামিয়ে ঝাউদিয়ার একটি গোরস্থানের নির্জন স্থানে নিয়ে যায় এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভ্যানচালক শাকির হোসেন বিষয়টি কাউকে না জানানোর জন্য মাদ্রাসাছাত্রীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে মাদ্রাসায় পৌঁছে দেয়।

এ বিষয়ে মাদ্রাসাছাত্রী ভয়ে কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে ফিরে তার পরিবারের কাছে বিষয়টি জানায়। শনিবার রাতেই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার দুপুরে ভ্যানচালক শাকির হোসেনকে গ্রেফতার করে।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক শাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬