ওসমান হাদি হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার আরও ২

১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ PM
ওসমান হাদি হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার আরও দুজন

ওসমান হাদি হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার আরও দুজন © ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সীমান্ত দিয়ে লোক পারাপারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন ফয়সাল ও আলমগীর। রবিবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছে ডিএমি।

পুলিশ জানায়, ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতরা যেন সীমান্ত পার হতে না পারে, সে জন্য অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্টদের পাসপোর্টও ব্লক করা হয়েছে।

এর আগে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্র ধরে গতকাল রাতে একজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে তিন জনে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন।

নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
  • ১৭ নভেম্বর ২০২৬
কৃষক দল নেতার বাড়ি থেকে কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার
  • ১৭ নভেম্বর ২০২৬
বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬