গাজীপুরের টঙ্গীতে বিকাশ কর্মীকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই

১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ PM
টঙ্গী সরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসাধীন আরিফ

টঙ্গী সরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসাধীন আরিফ © টিডিসি

গাজীপুরের টঙ্গীতে জনবহুল এলাকায় বিকাশ কর্মীকে গুলি করে প্রায় ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুরের টঙ্গীর মধুমিতা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বিকাশ কর্মীর নাম আরিফ (২৭)। তিনি টঙ্গী পূর্ব থানার বর্ণমালা এলাকার বাসিন্দা। তার বাবার নাম দেলোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশের টাকা কালেকশন শেষে আরিফ তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে রওনা দেন। মধুমিতা রোডের হাউজ বিল্ডিং এলাকার কাছে পৌঁছালে হঠাৎ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে সঙ্গে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিটি আরিফের বুকের বাঁ পাশে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি আর্তচিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান।

টঙ্গী সরকারি হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. নাহিদ সুলতানা বলেন, ‘সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।’

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থলে যাই। অপরাধী যেই হোক, তাকে খুঁজে বের করে আইনের আওতায় সোপর্দ করা হবে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।’

ঘটনার পর পুরো মধুমিতা রোড ও আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, জনবহুল এলাকায় প্রকাশ্যে গুলি ও ছিনতাইয়ের ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

জুলাই আন্দোলনে হুমকিদাতা মনিরুলকে নিজ দপ্তরে বসালেন গোবিপ্র…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগ দুদকের, চ্যালেঞ্জ নিলেন আসিফ মাহমুদ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সহকারী মৌলভী পদে বিষয় নিয়ে বিভ্রান্তি, বদলি আবেদনে যা করতে …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি পুনরুদ্ধারে ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি ঘোষণা করলেন তার…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নতুন ডিজি পেল কারিগরি শিক্ষা অধিদপ্তর
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬