থানার পাশে মিলল পরিবহন শ্রমিকের মরদেহ

১০ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ AM
থানার পাশে মিলল পরিবহন শ্রমিকের মরদেহ

থানার পাশে মিলল পরিবহন শ্রমিকের মরদেহ © সংগৃহীত

ফেনী শহরে থানার পাশে রাজাঝির দিঘি থেকে শুক্কুর আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে মডেল থানা সংলগ্ন দিঘির পশ্চিম পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত শুক্কুর আলী গাজীপুর জেলার হারুন আলীর ছেলে। তিনি পেশায় পরিবহন শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত পৌনে ৯টার দিকে দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক ব্যক্তি এ মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় এক ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেন। 

আবু কাউছার নিপু নামে দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন বলেন, আমি দিঘিতে মাছ দেখাশোনার কাজ করি। প্রতিদিনের মতো রাতে দিঘির পশ্চিম পাশে হাঁটার সময় লাইটের আলোতে পানিতে মানুষের মাথার মতো কিছু দেখতে পাই। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়। 

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, মরদেহটি দিঘিতে ডুবন্ত অবস্থায় ছিল। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার পরনে শার্ট, লুঙ্গি ও মাফলার ছিল। আরও কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। মরদেহটি এখানে কিভাবে এসেছে ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।

নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9