প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা

০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ PM
প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা © সংগৃহীত

মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে অনিক আশ্চর্য (৩৫) নামে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকায় নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত অনিক একই উপজেলার ১ নম্বর ব্রিজ এলাকার টেকেরহাট সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের (ডিএমএফ) চিকিৎসক ছিলেন। তিনি রাজৈরের বাজিতপুর গ্রামের গ্রাম্য চিকিৎসক অঞ্জন আশ্চর্যের ছেলে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে পুলিশ মরদেহটি মর্গে পাঠিয়েছে।

পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়দের বরাতে জানা যায়, অনিক প্রায় আট বছর ধরে টেকেরহাট সিটি হসপিটালের জরুরি বিভাগে কর্মরত ছিলেন। ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দেওয়ার সুবিধার্থে তিনি নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। পাশের রুমে থাকতেন হাসপাতালের এক্স-রে অপারেটর নৃপেন।

সোমবার রাতে রোগী দেখে বাসায় ফেরার পর প্রেমিকার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মেসেঞ্জারে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন অনিক। রাত সাড়ে ১২টার দিকে নৃপেন বাসায় ফিরে চা খাওয়ার জন্য ডাকতে গেলে দরজা বন্ধ পান। সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে অনিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। সংবাদ পেয়ে রাজৈর থানা পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে এবং সকালে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।

সিটি হসপিটালের মালিকপক্ষের সদস্য আনিসুর রহমান বলেন, ‘অনিক আমাদের এখানে প্রায় আট–দশ বছর ধরে কাজ করছিলেন। প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। গত রাতে সেই প্রেমিকার সঙ্গে ঝগড়ার জেরে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করেছেন।’

রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, ‘মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, প্রেমঘটিত কারণে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে। কেউ বলছে স্ত্রী, কেউ বলছে প্রেমিকা। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9