কৃষি কর্মকর্তাকে থাপ্পড়, সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার

০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ PM
তখন ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল

তখন ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল © ফাইল ছবি

শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনায় প্রধান আসামি ও সাবেক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে নকলা থানার ওসি মো. ফিরোজ হোসেন।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) তিনি বলেন, প্রধান আসামি রাহাত হাসান কাইয়ুমকে গ্রেপ্তারের পরে রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের বাসিন্দা কাইয়ুম উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব। উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে মারধরের ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এর আগে ১২ নভেম্বর এই মামলায় কাইয়ুমের সহযোগী ছাত্রদল কর্মী ফজলুকেও গ্রেপ্তার করে পুলিশ।

৫ নভেম্বর অবৈধভাবে সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও তার সহযোগী ফজলুর (৩২) মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। ওই দিন রাতেই ছাত্রদলের দুজনের বিরুদ্ধে মামলা করেন শাহরিয়ার মোরসালিন মেহেদী।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬