অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ৯

০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ PM
অনুপ্রবেশের দায়ে আটক চারজন

অনুপ্রবেশের দায়ে আটক চারজন © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৯ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বুধবার বিকেলে বাঘাডাঙ্গা ও খোসালপুর বিওপির পৃথক অভিযানে ৭ জন বাংলাদেশিকে আটক করা হয়। আটকদের মধ্যে ছিলেন দুই নারী ও এক শিশু। পরে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বাঘাডাঙ্গা বিওপির অপর একটি অভিযানে আরও দুজনকে আটক করে বিজিবি। সকলেই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটক নারী ও শিশুদের প্রয়োজনীয় আইনি ও মানবিক সহায়তার জন্য যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। অপরদিকে আটক পুরুষদেরকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬