জঙ্গল থেকে কিশোরের কঙ্কাল উদ্ধার

০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ AM
মিলন হোসেন

মিলন হোসেন © সংগৃহীত

ঢাকার সাভারের বিরুলিয়ার একটি হাউজিং থেকে এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কঙ্কালটি দুই মাস আগে আশুলিয়ার পাড়াগাঁও থেকে নিখোঁজ মিলন হোসেনের বলে দাবি করেছেন তার মা জোসনা বেগম।

এ ঘটনায় জড়িত সন্দেহে সুমন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মিলন হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা থানার পারুলিয়া নোয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকায় ইউনুস আলীর বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাত।

পুলিশ জানায়, সোমবার বিকেলে আমিন মডেল টাউনের পাশে নিহত মিলন হোসেনের পরনের গেঞ্জি ও প্যান্ট পড়ে থাকতে দেখেন নিহতের মা জোছনা বেগম। এরপর একটু সামনে গিয়ে জঙ্গলের ভেতরে কঙ্কাল দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তারা সাভার মডেল থানাকে অবহিত করেন।

জোসনা বেগম বলেন, গত ২৯ সেপ্টেম্বর সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকার শামীমের রিকশার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় মিলন হোসেন। এরপর আর বাসায় ফেরেনি সে। অনেক খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে পরদিন আশুলিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। পরে তা মামলা হিসেবে রিপোর্ট করা হয়।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওয়াহাব বলেন, নিখোঁজ মিলনের পরনের গেঞ্জি প্যান্টের সূত্র ধরেই কঙ্কালটি উদ্ধার করা হয়। এ কারণে নিখোঁজ মিলন হোসেনের মা জোসনা বেগম দাবি করছেন, কঙ্কালটি তার ছেলের। তবে আমরা অধিকতর নিশ্চিত হতে কঙ্কালটির ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, মিলন নিখোঁজের ঘটনায় তার মা আশুলিয়া থানায় একটি মামলা করেছেন। মিলন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আশুলিয়া থেকে সুমন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9