শেখ হাসিনার প্লট দুর্নীতির মামলার রায় আজ, নিম্ন আদালতে নিরাপত্তা জোরদার

২৭ নভেম্বর ২০২৫, ১০:৪৮ AM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৫, ১০:৪৮ AM
আদালতের মূল গেটে অবস্থান নিয়েছেন বিজিবির সদস্যরা

আদালতের মূল গেটে অবস্থান নিয়েছেন বিজিবির সদস্যরা © টিডিসি

পূর্বাচল প্রকল্পে প্লট জালিয়াতির ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জনের বিরুদ্ধে করা তিনটি দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার। এ রায়কে কেন্দ্র করে ঢাকার নিম্ন আদালতের মহানগর দায়রা আদালতের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করবেন।

সকাল থেকেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল আদালতের মূল গেটে অবস্থান নিয়েছেন। এ ছাড়া রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় সেনাবাহিনী মোতায়েনের কথাও জানা গেছে। 

পৃথক এই তিন মামলার মোট আসামি ২৩ জন। প্রথম মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, দ্বিতীয় মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জন।

সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬