বিকেলে সশস্ত্র মিছিল, রাতে পিস্তলসহ বাংলাদেশ জাতীয় দলের ২২ কর্মী আটক

২৪ নভেম্বর ২০২৫, ০১:০৪ PM
রাতে পিস্তলসহ বাংলাদেশ জাতীয় দলের ২২ কর্মী আটক

রাতে পিস্তলসহ বাংলাদেশ জাতীয় দলের ২২ কর্মী আটক © সংগৃহীত

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সম্ভাব্য প্রার্থী ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদশে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার ২২ কর্মীকে আটক করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতে উপজেলা সদরের নান্দিনা এলাকা থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে এদিন বিকেলে বাজিতপুর শহরে সশস্ত্র মিছিল করে তার অনুসারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহর প্রদক্ষিণকারী এই সশস্ত্র মিছিলে প্রার্থী সৈয়দ এহসানুল হুদা মোটরসাইকেলে ছিলেন। তার সামনে–পেছনে শতাধিক কর্মী-সমর্থক লাঠিসোঁটা, দা, বল্লম, তলোয়ারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে নিয়ে অংশ নেন। মিছিলে আওয়ামী লীগ সমর্থকদের উপস্থিতিও বেশি ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে রাতে যৌথবাহিনীর অভিযানে বাজিতপুর থেকে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও বিপুল দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করা হয়েছে।

স্থানীয়দের দাবি, পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ব্যক্তিরা সবাই সৈয়দ এহসানুল হুদার সমর্থক।

বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9