ট্রেনে আগুন দেওয়ার অভিযোগে যুবলীগ কর্মীকে গ্রেপ্তার

২১ নভেম্বর ২০২৫, ০৬:১৬ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৫, ০৬:১৬ PM
আটক যুবলীগ কর্মী

আটক যুবলীগ কর্মী © টিডিসি ফটো

ময়মনসিংহে ট্রেনে আগুন দেওয়ার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর পাটগুদাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম সোহেল মাহমুদ। তিনি স্থানীয় যুবলীগের কর্মী। বিষয়টি নিশ্চিত করেছে ময়মনসিংহ কোতয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের  আব্দুল হালিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কেতোয়ালী থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।

পুলিশ জানায়, গত বুধবার ভোররাতে গান পাউডার ছিটিয়ে ময়মনসিংহ জংশনস্টের কাছে ওয়াশপিটে দাড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে।

এরপরেই ঘটনার সাথে জড়িতদের ধরতে নজরদারি বাড়ায় পুলিশ। পরে  বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে নগরীর পাটগুদাম এলাকা থেকে অভিযান চালিয়ে সোহেল মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ। ট্রেনে আগুন দেয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত সোহেল মাহমুদ আগুন দেয়ায় মূলহোতা ছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছেন বাকী আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে ।

 

 

 

 

 

চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬