চার লাখ ২৯ হাজার জাল টাকাসহ যুবক আটক

২১ নভেম্বর ২০২৫, ০৩:০৪ PM
ইব্রাহিম গাজি

ইব্রাহিম গাজি © সংগৃহীত

যশোরের মনিহার এলাকা থেকে চার লাখ ২৯ হাজার ৬শ টাকা মূল্যের জাল টাকাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে পরিচালিত অভিযানে আটক করা হয় ইব্রাহিম গাজিকে। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার গণেশপুর গ্রামের কাশেম আলী গাজীর ছেলে। এছাড়া তার কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক(অতিরিক্তি পুলিশ সুপার) রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মনিহার সিনেমা হলের পাশের একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে র‌্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে ইব্রাহিম গাজিকে আটক করে। এসময় তার কাছ থেকে হাতেনাতে ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন যে তিনি নিজ বাড়িতেই জাল টাকা তৈরি করেন এবং তা বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেন। পরে র‌্যাবের দল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার পর সাতক্ষীরার গণেশপুরে ইব্রাহিমের বাড়িতে অভিযান চালায়। সেখানে আরও ৩ লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোটসহ জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, মনিটর ও কালার প্রিন্টার জব্দ করা হয়।

এ ঘটনায় ইব্রাহিমের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ঢামেক শিক্ষার্থীদের জন্য এইচপিভি টিকাদান কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন অধ্যক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পুষ্টিবিদদের জন্য সুখবর
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬