গুলি করার নির্দেশ আমার নয়, এটা এদেশের আইন: ডিএমপি কমিশনার

২০ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ PM
ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী

ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী © সংগৃহীত

গাড়িতে আগুন বা ককটেল নিক্ষেপ কারীদের ওপর গুলি চালানোর নির্দেশ আমার নয়, এটা এদেশের আইন এবং আইন বানায় পার্লামেন্ট। আমি তো নিজে কোনো আইন বানাই না। এমনটা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিবি কার্যালয়ে পাশে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, দুর্বৃত্তদের যারা ককটেল, বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে, তাদের গুলি করার নির্দেশ আমার নয়, পুলিশ আইনেই বলা আছে। ঢাকাবাসীর জান ও মালের নিরাপত্তা দিতে আইন প্রয়োগ করবে পুলিশ।

মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, অভ্যুত্থানের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনেক ভঙ্গুর অবস্থায় ছিল, আমাদের অনেক চেষ্টা ও অনেক কষ্টের ফলে, আপনাদের সহযোগিতায় পুলিশ অফিসাররা মনোবন ফিরে পেয়েছেন।

থানার সামনে পুলিশকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করে আহত করা হয়েছে। এতে তাদের মনোবল ভেঙে যাবে। এ জন্য পুলিশের মনোবল বাড়াতে সবার প্রতি সহযোগিতা চান ডিএমপি কমিশনার। সাংবাদিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, গতকাল রাতে আমার একজন অফিসারকে ককটেল মেরে যেভাবে আহত করা হয়েছে, আপনারা প্লিজ এই নিউজ প্রকাশ করেন।

ডিএমপি কমিশনার বলেন, ডিবি পুলিশের ‘সাইবার সাপোর্ট সেন্টারের’ মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে। নিরাপদ বাংলাদেশ গড়তে সহায়তা করবে, এই টিম। অনলাইনে কোনো ধরনের প্রতারণার শিকার হলেই, ফেসবুক পেইজ এবং ওয়েব সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন নগরবাসী।

এর আগে, গত ১৬ নভেম্বর জানমালের ঝুঁকি তৈরি হয় এমনভাবে কেউ যদি গাড়িতে আগুন দিতে বা ককটেল নিক্ষেপ করতে উদ্যত হয়, তাহলে পুলিশকে গুলি চালাতে ডিএমপি কমিশনার নির্দেশ দেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। ওয়্যারলেস বার্তার মাধ্যমে ওই নির্দেশনা জারি করা হয়।

ডিএমপি কমিশনার গণমাধ্যমকে তখন বলেন, হ্যাঁ, আমি এমন নির্দেশই দিয়েছি। কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল ছোড়ে এবং পুলিশকে আক্রমণ করে, তাহলে তারা কি চুপচাপ বসে থাকবে? এর আগে, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারও একই ধরনের নির্দেশনা দেন।

সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence