তিতুমীর কলেজে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

২০ নভেম্বর ২০২৫, ০৫:০০ PM
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তাসরিফকে নিয়ে যাচ্ছে পুলিশ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তাসরিফকে নিয়ে যাচ্ছে পুলিশ © টিডিসি

সরকারি তিতুমীর কলেজে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তাসরিফকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাসরিফ তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা দুইটায় কলেজ প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।

আটক তাসরিফ তিতুমীর কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের (২০১৯–২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। ইনকোর্স পরীক্ষা দিতে কলেজে প্রবেশ করলে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে শনাক্ত করে পুলিশে দেয়। 

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, তাসরিফ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিল এবং তার আচরণ ছিল উশৃঙ্খল। বিভিন্ন সময় শিক্ষার্থী ও ছাত্রনেতাদের ওপর হামলার সঙ্গে তিনি জড়িত ছিলেন। এ কারণে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬