আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতাকে পিটুনি

২০ নভেম্বর ২০২৫, ০৪:৪০ PM
আহত ছাত্রদল নেতা

আহত ছাত্রদল নেতা © সংগৃহীত

নরসিংদীতে হাজিরা দিয়ে আদালত থেকে ফেরার সময় এক ছাত্রদল নেতা পিটুনির শিকার হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলা জজ আদালত ভবনের ৩ নম্বর গেইট এলাকায় নিচ তলার সিডিআর রুমের সামনে এ ঘটনা ঘটেছে। এ হামলায় ছাত্রদল নেতার মাথায় চারটি সেলাই ছাড়াও পুরো শরীরের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম বলেন, ওই ছাত্রদল নেতার প্রতিপক্ষ জজ আদালতের ৩ নম্বর গেইট এলাকায় তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে আহত করা হয়। আহত ২৮ বছর বয়সী সিয়াম হোসেন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং একই এলাকার এমরান মিয়ার ছেলে।

সিয়ামকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়েছে বলে আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম জানান।

ঘটনার বর্ণনায় আহত সিয়ামের বাবা এমরান মিয়া বলেন, গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের পাইকসা এলাকার একটি ছিনতাই মামলায় হাজিরা দিতে আদালতে যায় সিয়াম। সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় আদালত ভবনের সিডিআর রুমের সামনে গেলে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা তাকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটুনি দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

সিয়ামের মাথায় চারটি সেলাই ছাড়াও পুরো শরীরের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তার বাবা এমরান মিয়া।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9