সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

১৮ নভেম্বর ২০২৫, ০৮:৩০ AM
ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

ভারতীয় চোরাচালান পণ্য জব্দ © সংগৃহীত

‎হবিগঞ্জে পাথরের নিচে লুকিয়ে পাচারের সময় প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

‎বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, কসমেটিকস, ফুচকা ও বিভিন্ন ধরনের প্রসাধনী রয়েছে।

‎গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ঢাকা–সিলেট পুরাতন মহাসড়ক থেকে দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। পরবর্তীতে ট্রাক দুটির পাথরের নিচে লুকানো অবস্থায় ভারতীয় পণ্য ও কাভার্ড ভ্যান থেকে ফুচকা উদ্ধার করা হয়।
‎
‎সোমবার (১৭ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাচালানকারীরা এখন আরও কৌশলী হয়ে উঠেছে। তারা ট্রাকে ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করছে। বিজিবিও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব অপরাধ প্রতিরোধে কাজ করছে।

‎তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950