পুলিশের বিশেষ অভিযানে মোহাম্মদপুরে গ্রেপ্তার ২২

১৪ নভেম্বর ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৩১ PM
মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেপ্তার

মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেপ্তার © সৌজন্যে প্রাপ্ত

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- মুজাহিদ (১৯), রিপন (৩৪), সাদ্দাম (১৯), সুমন (২৯), শরিফ (৩০), তৌসিফ হোসেন (২৪), আব্দুল আল মামুন (২২), রবিউল (২৪), আরাফাত হোসেন তুহিন (২৪), ইলিয়াস হোসেন মিরাজ (৩১), ডালিম ভুঁইয়া (৫০), ফুয়াদ (২৪), বন্ধন (২০), সামসাদ (২৫), ইকরাম তোতা (৫৫), ইমরান (৩৮), আজাদ (২৮), ফয়সাল (২৮), আরিফ হোসেন (৪৫), আক্তার হোসেন কাল্লু (৪৫), শাকিল শিকদার (২৫) ও  মমিন (২৪)।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি
  • ০৪ অক্টোবর ২০২৬