মিষ্টিতে চেতনানাশক মিশিয়ে অচেতন করে গৃহবধূকে ধর্ষণ, আসামি গ্রেফতার

১২ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ AM
গ্রেফতারকৃত আসামি

গ্রেফতারকৃত আসামি © সংগৃহীত

ভোলার চরফ্যাশনে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি মাহিন্দ্রা চালক মো. জসিম (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জসিম চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. সিদ্দিকের ছেলে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চরফ্যাশন থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আসামি জসিম পেশায় মাহিন্দ্রা চালক। গত ২২ সেপ্টেম্বর রাতে নতুন গাড়ি কেনার আনন্দে সে ভুক্তভোগী এক গৃহবধূর (২২) বাড়িতে যায় এবং ছয়টি মিষ্টি দেয়। অভিযোগ অনুযায়ী, ওই মিষ্টিতে চেতনানাশক ওষুধ মেশানো ছিল। মিষ্টি খেয়ে গৃহবধূসহ পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে রাত আনুমানিক ৪টার দিকে সে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশের একটি বিশেষ টিম প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে জসিমকে গ্রেফতার করে।

সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম অপরাধের বিষয়টি স্বীকার করেছে। তাকে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬