রমনায় গির্জা ও সেন্ট যোসেফ স্কুলে ককটেল হামলায় ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

১০ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৬:০৩ PM
রমনার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল ও সেন্ট যোসেফ স্কুলে

রমনার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল ও সেন্ট যোসেফ স্কুলে © ফাইল ছবি

সম্প্রতি রাজধানী ঢাকায় দুই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার বয়স ২৮ বছর। আজ সোমবার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তিকে রমনার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল এবং মোহাম্মদপুরের সেন্ট যোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএমপি এই জঘন্য ও কাপুরুষোচিত সহিংসতায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তারের জন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাথে সমন্বয় করে শহরজুড়ে অভিযান জোরদার করেছে। রাজধানীর সকল গির্জা এবং সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এতে আরও বলা হয়, আন্তঃধর্মীয় ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্তর্বর্তী সরকার তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। ধর্মীয় সহাবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬