অবৈধভাবে মজুদ করা ১০৬ বস্তা সরকারি সার জব্দ

০৫ নভেম্বর ২০২৫, ১২:৩৫ AM
উদ্ধারকৃত সার

উদ্ধারকৃত সার © সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে মজুদ করা ১০৬ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে মোশারফ হোসেন বাবু নামে এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে সারগুলো জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, রানীশিমুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুজাসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, ডিলারদের কাছ থেকে সরকারি সারগুলো সংগ্রহ করে বাড়িতে মজুদ করেন মোশারফ হোসেন বাবু। এনএসআই শেরপুরের তথ্যের ভিত্তিতে সার মজুদের খবর পেয়ে ওই অভিযান চালানো হয়। মূলত কৃষকদের কাছে বেশি দামে বিক্রির উদ্দেশেই সারগুলো মজুদ করা হয়েছিল। পরে জব্দকৃত বিএডিসির এমওপি ৬৬ বস্তা ও ডিএপি ৪০ বস্তাসহ মোট ১০৬ বস্তা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ বলেন, অবৈধভাবে সার মজুদের ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬