রাজধানীতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

০৪ নভেম্বর ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ০৫:১২ PM
গ্রেপ্তার ৭ জন

গ্রেপ্তার ৭ জন © সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি।

গ্রেপ্তারকৃতরা হলেন-বরগুনা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, পল্টন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াছিন হাওলাদার ওরফে ইয়াছিন কোম্পানি, ঢাকা মহানগর দক্ষিণ রমনা থানা যুবলীগের সহ-সভাপতি মো. বেলাল উদ্দিন রাজিব, নিষিদ্ধ সংগঠছন ছাত্রলীগের সক্রিয় সদস্য ফয়সাল খন্দকার, আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও একাধিক ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো. শামীম শেখ, টাঙ্গাইল জেলার ধানবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু তালেব মুকুল ও যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল।

ডিবি সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৩ নভেম্বর ) রাতে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম তুরাগ থানার তেতুলতলা নয়ানগর এলাকায় অভিযান পরিচালনা করে সাহাবুদ্দিন সাবুকে গ্রেপ্তার করে। একই বিভাগের অন্য এক অভিযানে রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে ইয়াছিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে বিকালে ঘটিকায় ডিবি উত্তরা বিভাগের একটি টিম হাতিরঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেলাল উদ্দিন রাজিবকে গ্রেপ্তার করে। এ সময় রাত ১১টায় ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ফয়সাল খন্দকারকে গ্রেপ্তার করে। 

এছাড়া সোমবার বিকালে ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. শামীম শেখকে গ্রেপ্তার করে এবং আজ মঙ্গলবার সকাল ৮টায় গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম মো. আবু তালেব মুকুলকে ডিবি মিরপুর ১০ এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। এর আগে ভোর ৫টার দিকে বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সাতজনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ডিবি।

ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9