প্রেমে রাজি না হওয়ায় শিক্ষিকাকে অপহরণ, বিএনপি নেতা গ্রেপ্তার

০৩ নভেম্বর ২০২৫, ০৯:৫০ PM
গ্রেপ্তার লিয়াকত উল্লাহ লুসান

গ্রেপ্তার লিয়াকত উল্লাহ লুসান © সংগৃহীত

রংপুরের বদরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলশিক্ষিকাকে অপহরণের অভিযোগে গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত উল্লাহ লুসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৩ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার লিয়াকত উল্লাহ লুসান গোপালপুর শ্যামপুর স্টেশনপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, রবিবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোপালপুর ইউনিয়নের স্থানীয় একটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিক্ষিকাকে গোপালপুর বটতলা এলাকায় লিয়াকত উল্লাহসহ ৭ থেকে ৮ জন মিলে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তাকে মারধর করা হয়। শিক্ষিকা চিৎকার করলে পদাগঞ্জ বাজারের পাশে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়।

পরে আহত শিক্ষিকা বদরগঞ্জ থানায় গিয়ে অজ্ঞাত ৫ জনসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার পরদিন আজ অসুস্থতার অজুহাতে উপজেলা হাসপাতালে ভর্তি হন লিয়াকত উল্লাহ। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, এক স্কুলশিক্ষিকাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করার পর অপহরণের ঘটনা ঘটেছে। মামলার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9