রবি আজিয়াটা’র সাবেক নেটওয়ার্ক বিশেষজ্ঞের বিরুদ্ধে দুদকের মামলা

৩০ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ PM
দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে

দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে © সংগৃহীত

রবি আজিয়াটা লিমিটেড-এর সাবেক নেটওয়ার্ক বিশেষজ্ঞ মো. রাকিবুল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় কমিশনে আসামীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়। মামলাটির অনুসন্ধান করেন দুদক-এর উপ-পরিচালক সুমিত্রা সেন  ও তদারকি করেন বিশেষ অনুসন্ধান তদন্ত-৩ পরিচালক মো. বেনজীর আহম্মদ।  

দুদক জানায়, অভিযুক্ত রাকিবুল হাসান কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩৩ লাখ ৫৯ হাজার ১২১ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন। অনুসন্ধানে আরও জানা যায়, তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৩ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকার সম্পদ অর্জন করে তার ভোগদখলে রেখেছেন।

অভিযুক্তের বর্তমান ঠিকানা রাজধানীর রমনা এলাকার শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কে এবং স্থায়ী ঠিকানা বরিশাল সদর উপজেলায়।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬