মিছিল থেকে ডামি রাইফেল দেখিয়ে জনমনে আতঙ্ক, গ্রেফতার এক

২৫ অক্টোবর ২০২৫, ০২:৫৭ PM
গ্রেফতার মুজাহিদুল ইসলাম চৌধুরী

গ্রেফতার মুজাহিদুল ইসলাম চৌধুরী © সংগৃহীত

ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে উত্তরা পশ্চিম থানাধীন ১২নং সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে একটি ডামি রাইফেলসহ তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গতকাল দুপুরে তুরাগ থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল ব্যক্তি তুরাগ থানাধীন খালপাড় পুলিশ বক্সের পাশে পাকা রাস্তায় গণজমায়েত করে অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করছে তারা। এই সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে তুরাগ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।  

আরও জানা যায়, পরবর্তীতে স্থানীয়দের মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ফুটেজ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিছিলে অস্ত্র প্রদর্শনকারী মুজাহিদুল ইসলাম চৌধুরীকে শনাক্ত করে তুরাগ থানা পুলিশ। বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন ১২নং সেক্টরের একটি বাসায় অভিযান পরিচালনা করে ডামি রাইফেলসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আজ শনিবার (২৫ অক্টোবর) গ্রেফতারকৃতের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

তুরাগ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মুজাহিদুল ইসলাম চৌধুরী অজ্ঞাত ব্যক্তির সাথে গণজমায়েত করে ডামি রাইফেল প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রচেষ্টা চালান। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9