খাগড়াছড়িতে ইউপিডিএফের চাঁদা কালেক্টর আটক

২৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ AM
আটককৃত সৈয়দ মাহবুব রহমান

আটককৃত সৈয়দ মাহবুব রহমান © সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর পক্ষে অবৈধ চাঁদা আদায়ের অভিযোগে এক মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর পানছড়ি আর্মি ক্যাম্প এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম সৈয়দ মাহবুব রহমান (৫৩)। তিনি পানছড়ি উপজেলার দমদম এলাকার মৃত ডা. মিজানুর রহমানের ছেলে। এ সময় তার কাছ থেকে এক লক্ষ টাকা নগদ অর্থ ও একাধিক চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (UPDF)-এর পক্ষে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিতভাবে অবৈধ চাঁদা আদায় করে আসছিলেন।

আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানায়, অবৈধ চাঁদা আদায় চক্রের অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পানছড়ি বাজারসহ আশপাশ এলাকায় সম্প্রতি চাঁদা আদায়ের অভিযোগ বাড়ছিল। সেনাবাহিনীর এ সফল অভিযানে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9