ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক যুবদল নেতাকে গুলি

২৪ অক্টোবর ২০২৫, ১০:৫৫ PM
মফিজুর ইসলাম মুকুল

মফিজুর ইসলাম মুকুল © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর ইসলাম মুকুল গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে নবীনগর পৌর এলাকার পদ্মপাড়া মহল্লায় নিজ বাসা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

ঘটনার খবর পেয়ে নবীনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম। তিনি বলেন, কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে বিএনপি অফিস থেকে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন মফিজুল রহমান। তবে কে বা কারা এই হামলা করেছে তা শনাক্ত করা যায়নি।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9