জবি শিক্ষার্থী খুন

অপরাধী কাউকে ছাড় নয়: লালবাগ ডিসি

২০ অক্টোবর ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ PM
জানাজা শেষে প্রেস ব্রিফ্রিংয়ে

জানাজা শেষে প্রেস ব্রিফ্রিংয়ে © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র জোবায়েদ হোসেন ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি।

আজ সোমবার (২০ অক্টোবর) বাদ জোহর জোবায়েদের জানাজা শেষে জবি শিক্ষক-শিক্ষার্থীদের প্রেস ব্রিফিংয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। ডিসি বলেন, ইনসাফের প্রশ্নে কাউকে ছাড় দেয়া হবে না৷ যারা প্রকৃত অপরাধী আমরা তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনবো। 

তিনি বলেন, তদন্তের স্বার্থে আমরা সব বলতে পারছি না। আমরা যাদেরকে সনাক্ত করেছি তাদের কাছে শুনলে জানতে পারবো কারা কারা জড়িত। আমাদের উপর ভরসা রাখুন। আপনারা অর্ধেক তথ্য পেয়েছেন, আমরা পুরো বিষয়টি পেয়েছি। একজন নিরপরাধ কে আমরা শাস্তি দিতে চাইনা। আপনারা ভাবছেন অপরাধীরা শক্তিশালী, কিন্তু তারা ওতোটাও শক্তিশালী না। গণমাধ্যমের তথ্য আপনারা বিশ্বাস করবেন না, আমাদের কাছে শুনে নিশ্চিত হবেন।

তিনি আরও বলেন, আমরা তদন্ত করছি। আমাদের কাছে সুসংবাদ আছে। তদন্তের স্বার্থে এখনই সব বলতে পারছি না। আগামীকাল সকাল দশটার আগেই আপনারা সুসংবাদ পাবেন।

এর আগে, গতকাল রোববার রাজধানীর আরমানীটোলা এলাকায় টিউশন বাসায় হত্যার শিকার হন জবি শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেন। জুবায়েদ হোসেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় গতকাল রাত ১১ টার দিকে ছাত্রী বর্ষাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950