বিইউপির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মিঠু বিশ্বাস গ্রেফতার

১৯ অক্টোবর ২০২৫, ১২:৩৭ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ১২:৪২ PM
মিঠু বিশ্বাস

মিঠু বিশ্বাস © সংগৃহীত

সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থীকে (২৫) ধর্ষণের ঘটনায় মিঠু বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) ভোররাতে রাজধানীর তেজগাঁও থানার তেঁজকুনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিঠু বিশ্বাস (৪৪) সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার এস. রাফায়েলের ছেলে।

সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মিঠু বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১৯) করেন। মামলার অন্য দুই আসামি হলেন- সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার সোহেল রোজারিও (৩৭) ও বিপ্লব রোজারিও (৪০)।

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন। বাড়ি গিয়ে দেখেন, তার মা তালা দিয়ে পাশের এক চা দোকানির কাছে চাবি রেখে গেছেন। চা দোকানি থেকে চাবি নিয়ে ফেরার পথে মদ্যপ অবস্থায় থাকা সোহেল রোজারিও তাকে নানা প্রশ্নে জড়ান। কিছু দূর যাওয়ার পর সোহেলের সঙ্গে মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিও যোগ দেন। এরপর তারা তিনজন তরুণীকে অনুসরণ করতে থাকেন।

সন্ধ্যা সাতটার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও তরুণীকে নিজের বাড়িতে নিয়ে যান এবং অপর দুই আসামির সহযোগিতায় সেখানে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, ঘটনার পর থেকেই মিঠু বিশ্বাস পলাতক ছিলেন। তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। অন্য আসামিদের ধরতে একাধিক স্থানে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

গ্রেফতার মিঠু বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9