যুবককে ছুরিকাঘাতে হত্যা, পলাতক শ্বশুরবাড়ির লোকজন

১৮ অক্টোবর ২০২৫, ১২:৩৯ PM
যুবককে ছুরিকাঘাতে হত্যা

যুবককে ছুরিকাঘাতে হত্যা © সংগৃহীত

ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিবলু মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সরকারি পুকুরপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিবলু মিয়া দাপুনিয়া ইউনিয়নের সরকারি পুকুরপাড় এলাকার হেলাল উদ্দিনের ছেলে। বাবা-ছেলে দুজনেই ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। এ ঘটনার পর থেকে শিবলুর শ্বশুরবাড়ির লোকজন পলাতক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বছরখানেক আগে শিবলুর সঙ্গে ঘাগড়া ইউনিয়নের সুহেলী গ্রামের সাইদ মিয়ার মেয়ে মিমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। সম্প্রতি স্ত্রী মিম তার স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যান। গত বুধবার শিবলু স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি গেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে আটকে রাখে। পরে শিবলুর বাবা-মা গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। এই বিষয়টি নিয়ে শুক্রবার সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু শিবলুর শ্বশুরবাড়ির লোকজন না আসায় সালিশ হয়নি।

রাতে শিবলু সরকারি পুকুরপাড় বাজারে ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে ৩-৪ জন যুবক বাজারে এসে শিবলুকে ডেকে বাজারের পাশের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। শিবলুর চিৎকারে বাজারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিবলুর চাচাতো ভাই রাসেল মিয়া বলেন, ‘পারিবারিক বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন।’

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।’

একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9