দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল সভাপতি নিহত

১৪ অক্টোবর ২০২৫, ১১:৩৭ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৭ AM
নিহত অপি দাশ

নিহত অপি দাশ © সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অপি দাশ (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট দাতারাম সড়ক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত অপি দাশ ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মিন্টু দাশের পুত্র ও চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চৌধুরীহাট এলাকায় একটি ফুলের দোকানের সামনে কয়েকজন যুবকের সঙ্গে অপি দাশের কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে বিষয়টি ধস্তাধস্তিতে রূপ নেয়। হঠাৎই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে অপি দাশের শরীরে একাধিকবার আঘাত করে পালিয়ে যায়। এতে অপি দাশ ও তার সঙ্গে থাকা তানিম নামের আরেক যুবক গুরুতর আহত হন।

তাদের আর্তচিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দুজনকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অপি দাশের অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। পরে চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত তানিম বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে আছি, প্রাথমিক তদন্ত চলছে। কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

নিয়োগপত্র পাননি জুলাই আন্দোলনের সমন্বয়ক রাবির সাদ্দাম, বঞ্চ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসিতে বোর্ডসেরা, জবিতে সেরা বিভাগে—১৮তম বিজেএসে জজ হলেন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফিটনেসবিহীন গাড়ি যত ভালো ড্রাইভারই চালান, দিনশেষে খাদে পড়…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী, ৩ জনের অ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাবির হলে ঘুমন্ত ছাত্রকে বিষধর সাপের ছোবল
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শচীনের চেয়েও প্রতিভাবান ছিলেন, সেই ক্রিকেটার এখন বৃদ্ধাশ্রমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬