ভাগ্নেকে অপহরণ করে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি, মামা গ্রেফতার

১৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ PM
কোলাজ ছবি

কোলাজ ছবি © সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম সায়েমকে (১২) অপহরণের তিন ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার তামাককুন্ডি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার অপহরণকারী আল হাসান খান (২৪) পটিয়ার বড়লিয়া এলাকার বাসিন্দা এবং ভিকটিম সায়েমের মামা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে আল হাসান স্কুলে গিয়ে সায়েমের শ্রেণি শিক্ষকের কাছে দাদার মৃত্যুর কথা বলে ছেলেটিকে নিয়ে যায়। পরে ‘নতুন ব্যাগ কিনে দেওয়ার’ প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে এবং পরিবারের কাছে মেসেঞ্জারে ছবি পাঠিয়ে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

পরিবার টাকা পাঠানোর পর বিষয়টি জানাজানি হলে পুলিশের সহযোগিতায় তিন ঘণ্টার মধ্যেই সায়েমকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত ছাত্রকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

গ্যাস সংকটে ২৬ দিন ধরে বন্ধ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং
  • ১৭ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড, আবেদন ২৭ আগস্ট পর্য…
  • ১৭ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে এআইয়ে গুরুত্ব দিতে হ…
  • ১৭ আগস্ট ২০২৬
এনএসইউতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখ…
  • ১৭ আগস্ট ২০২৬
সরকারের ই-বুকে পে স্কেলের সুখবর
  • ১৭ আগস্ট ২০২৬
‘আবার ছাত্রদলকে মোকাবেলা করতে হবে’—৫ আগস্ট রাতে সোচ্চার হওয়…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage