আয়নাঘর থেকে মুক্তি পাওয়া মাইকেল চাকমার ৮ বছরের কারাদণ্ড

১০ অক্টোবর ২০২৫, ০৭:৪২ PM
মাইকেল চাকমা

মাইকেল চাকমা © ফাইল ছবি

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটি রাজনৈতিক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমা ২০১৯ সালের ৯ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। ঢাকার শ্যামলি থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে গোপন বন্দীশালায় আটকে রাখা হয়েছিল, যেটি ‘আয়নাঘর’ নামে অনেকের কাছে পরিচিত। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। তবে আয়নাঘর ফেরত সেই মাইকেল চাকমাকে একটি চাঁদাবাজির মামলায় আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সম্প্রতি রাঙামাটির অতিরিক্ত দায়রা জজ তাওহিদুল হক এ রায় দেন। একই মামলায় সুমন চাকমা নামে আরেক ব্যক্তিকেও আট বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৩০ অক্টোবর মাইকেল চাকমা ও সুমন চাকমাকে আটক করে নিরাপত্তা বাহিনী। পরে তাদের অস্ত্র ও টাকাসহ লংগদু থানায় হস্তান্তর করা হয়। সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও চাঁদাবাজির সময় দুজনকে আটক করা হয়েছে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে লংগদু থানায় মামলা হয়েছিল।

রায়ের বিষয়টি রাঙামাটি অতিরিক্ত জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী প্রসাদেব চাকমা রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রায়ের সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালতের রায়ের প্রতিক্রিয়ায় ইউপিডিএফের প্রচার বিভাগের দায়িত্বে থাকা নিরন চাকমা ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি লেখেন, মাইকেল চাকমা পাঁচ বছরের বেশি সময় গুমের শিকার হয়ে নির্যাতন সহ্য করেছেন। এ সময়ে এসে এ ধরনের রায় নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9