মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখেন ছেলে

০৯ অক্টোবর ২০২৫, ০৮:২৩ PM
মা-বাবাকে হত্যার অভিযোগ ছেলে রাজু মিয়াকে আটক করেছে পুলিশ

মা-বাবাকে হত্যার অভিযোগ ছেলে রাজু মিয়াকে আটক করেছে পুলিশ © টিডিসি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অনলাইন জুয়ায় আসক্ত ছেলে দিনে নিজের মাকে গলা টিপে ও রাতে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাদেরই একমাত্র ছেলে রাজু মিয়া। হত্যার পর বাবা-মায়ের মরদেহ নিজ শোবার ঘরে মাটিচাপা দিয়ে লাশ গোপন করেন। পরে পুলিশ বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজুকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শোবার ঘরের বিছানার পাশের গর্ত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ত্রিশালের বাসকুরি গ্রামে রাজু তার মা বানুয়ারা বেগমকে গলা টিপে হত্যা করেন। পরে রাতে বাবা মোহাম্মদ আলীকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর দুইজনের মরদেহ নিজের ঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখেন তিনি। পরদিন সকালে রাজু নিজেই তার বোনদের ফোন করে জানান, বাবা-মাকে পাওয়া যাচ্ছে না। বোনেরা এসে খোঁজাখুঁজির একপ র্যায়ে রাজুর ঘরে মাটির গর্ত দেখে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় রাজুকে আটক করে পুলিশে খবর দেন।

পরে রাজু পুলিশের কাছে স্বীকার করেন যে তিনিই বাবা-মাকে হত্যা করে ঘরের ভেতরে মাটিচাপা দিয়েছেন। তার দেখানো স্থান থেকে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা  জানান, নিহত মোহাম্মদ আলী পেশায় কৃষক ও মাছ ব্যবসায়ী ছিলেন। তিন মেয়ে ও এক ছেলের জনক তিনি।
তাদের একমাত্র ছেলে রাজু দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। বাবা-মায়ের কাছ থেকে টাকা না পেলে অত্যাচার ও নির্যাতন করতেন রাজু। এক মাস আগে তার নির্যাতনে স্ত্রী এক মাসের সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে যান।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, ছেলের স্বীকারোক্তি অনুযায়ী তার বাবা-মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

এদিকে এ নির্মম হত্যাকাণ্ডে এলাকায় স্তব্ধতা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা বলছেন, রাজু প্রায়ই টাকার জন্য মা-বাবার ওপর নির্যাতন চালাতেন। এমন ভয়াবহ পরিণতি কেউ ভাবতেও পারেননি।

৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9