ডাব পাড়াকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

০৬ অক্টোবর ২০২৫, ১১:১৮ PM
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব পাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের নলবাগান নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে গওহরডাঙ্গা এলাকার একটি জায়গার গাছ থেকে ডাব পাড়তে যায় শ্রীরামকান্দি গ্রামের মশিউর উস্তার ছেলে রোহান উস্তা ও গওহরডাঙ্গা গ্রামের আকবর আলী খানের ছেলে সুমন খান। এ সময় ডাব কে পাড়বে তা নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। 

এই খবর দুই গ্রামে পৌঁছালে, দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। এতে শ্রীরামকান্দি-গওহরডাঙ্গা দুই গ্রামের অন্তত ১৫ জন আহত হয়। 

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ডাব পাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে খবর পেয়ে পুলিশ অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে উভয় পক্ষের লোকজন পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ও ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃত অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9