বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-গুলিবর্ষণ

০৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ AM
গোলাগুলির পর গুলির শেল পড়ে থাকতে দেখা যায়

গোলাগুলির পর গুলির শেল পড়ে থাকতে দেখা যায় © টিডিসি ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গৌরিপুর আমতলী বিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকায় বালু উত্তোলন নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সন্ধ্যায় এক পক্ষ বালু তুলতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং অবৈধ অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করা হয়। এতে গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

সংঘর্ষের সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, কিছু দুষ্কৃতকারী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তারা এসব অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজউদ্দীন বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬