খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা: হত্যা ও হামলার ঘটনায় তিন মামলা

০২ অক্টোবর ২০২৫, ১২:৫৮ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০১:৫৮ PM
খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা

খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা © টিডিসি ফটো

সাম্প্রতিক সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় হত্যাকাণ্ড ও পুলিশের ওপর হামলাসহ মোট তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানায় ১৪৪ ধারা ভঙ্গ করে দাঙ্গা সৃষ্টি, ভাঙচুর এবং পুলিশকে লক্ষ্য করে হামলার অভিযোগে ৬-৭ শত অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার বাদী সদর থানার এসআই শাহরিয়ার। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা।

অন্যদিকে, গুইমারা থানায় হত্যাকাণ্ড ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক আরও দুটি মামলা হয়েছে। এতে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে বলে জানান গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী। তিনি আরও বলেন, বর্তমানে গুইমারা উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, আলোচিত শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি শয়ন শীলকে ছয় দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হলে খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, রিমান্ড শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ১৪৪ ধারা এখনও বলবৎ আছে।

এদিকে বৃহস্পতিবার হাটের দিনে সকাল থেকেই পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের লোকজন স্বাভাবিকভাবে বাজারে আসতে শুরু করেছেন। জেলা শহরের প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, খুলে গেছে দোকানপাটও। সহিংসতার উত্তেজনা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে জনজীবন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬