পটিয়ায় ইসলামী ব্যাংকে সংঘর্ষ, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ PM
রবিবার পটিয়ায় ইসলামী ব্যাংকের সামনের দৃশ্য

রবিবার পটিয়ায় ইসলামী ব্যাংকের সামনের দৃশ্য © ফাইল ফটো

চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দীন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতপরিচয় ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ইসলামী ব্যাংকের পুনঃনিরীক্ষণ পরীক্ষা বয়কট ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবিতে স্থানীয়ভাবে আন্দোলনের ডাক দেওয়া হয়। ওই সময় কয়েকজন কর্মকর্তা পটিয়া শাখায় কাজে যোগ দিতে গেলে স্থানীয় লোকজন বাধা দেন। একপর্যায়ে তারা ব্যাংক ম্যানেজারের কক্ষে প্রবেশ করেন।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

অভিযোগ রয়েছে, এ সময় একটি গ্রুপ ব্যাংকের সম্পদ লুটের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু তাতে উত্তেজনা আরও বাড়ে। স্থানীয়রা ব্যাংকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন, ফলে লেনদেন বন্ধ হয়ে যায়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালে সংঘর্ষ বাধে। সুযোগ বুঝে কিছু যুবক ওসির ওপর হামলা চালায় এবং তাকে কিল-ঘুষি মারে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। তারা হলেন- এসআই ফরহাদ, কনস্টেবল সজল ও প্রকাশ।

এ বিষয়ে পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, ঘটনার পর মামলা দায়ের হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে আছে। অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬