ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সুমাইয়া ইসলাম (১১) নামের এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে রনগোপালদী ইউনিয়নের দক্ষিণ রনগোপালদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া ওই গ্রামের মানিক খানের কন্যা এবং আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। জানা গেছে, সুমাইয়াকে সন্ধ্যায় তার মা সামান্য বকাঝকা করেছিলেন। এরপরে কিছুক্ষণ কোনো শব্দ না পেলে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা সুমাইয়াকে ঘরের আড়ার সঙ্গে পেঁচানো একটি ওড়নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আরও পড়ুন: ডাকসুর ব্যালটের কাজ নীলক্ষেতে হলেও ৫ ধাপে নিশ্চিত হয় নিরাপত্তা

পরবর্তীতে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে থানায় হেফাজতে নেয়। ধারণা করা হচ্ছে, অভিমান থেকে আত্মহত্যা করেছেন সুমাইয়া।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ আগামীকাল পটুয়াখালী মেডিকেল কলেজে পাঠানো হবে।’

বক্তব্যের মাঝেই চলে গেল বিদ্যুৎ, হেসে দিলেন রাশেদ খাঁন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9