খালেদা জিয়া-তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ PM
রাসেল

রাসেল © সংগৃহীত

সাতক্ষীরায় রাসেল নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামানের ছেলে।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তি করেছেন। এর প্রতিবাদে স্থানীয়দের সহায়তায় ছাত্রদল কর্মীরা তাকে আটক করে থানায় সোপর্দ করে।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মহসিন আলম বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে অশালীন মন্তব্যের প্রমাণ পাওয়ায় আমরা তাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছি। আইন সবার জন্য সমান হওয়া উচিত। আমরা চাই, এর সুষ্ঠু তদন্ত হোক।’

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক রাসেলকে আদালতে পাঠানো হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬